বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
২০২৬ শিক্ষাবর্ষে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতার মধ্যে দৌড়, লং জাম্প, উচ্চলম্ফ, বল নিক্ষেপ, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন ও রশি টানাটানিসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
বৃহস্পতিবার ঐতিহ্যবাহী বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়াও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল ৯ টায় বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার শামীমা আপরোজ মারলিজ।
আরও পড়ুন: শ্যামনগরে ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই
বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জীবন কুমার দাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমি সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ, উপজেলা সমাজ সেবা অফিসার মো: আবুল খায়ের ও উপজেলা বিআরডিবি অফিসার মুহাম্মদ আজিজুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মাহমুদা ইয়াছমিন। এছাড়াও উপস্থিত ছিলেন মসূয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শামসুদ্দিন বাচ্চু, সেবামূলক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (আলোর ঝলক) এর সভাপতি ও বিশিষ্ট্য ব্যাংকার জাকির হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক এবিএম বোরহান উদ্দিন, উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল্লাহ্, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কটিয়াদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাজহারুল হক জাকির, মসূয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক আবুল কালাম, বিএনপি নেতা জালাল উদ্দীন, রাজু আহমেদ, ও রফিক মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ আসাদুজ্জামান আকন্দ।
এরআগে জাতীয় পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ, প্যারেড এবং মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার শামীমা আপরোজ মারলিজ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
আরও পড়ুন: রাষ্ট্রপতি পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার
কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার শামীমা আপরোজ মারলিজ বলেন, শিক্ষা উপকরণ ও কৃতিত্বের সনদ আগামীতে কোমল মতি শিক্ষার্থীদের আরও অনুপ্রেরণা ও পড়াশোনায় আগ্রহী করবে।
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মুখলেছুর রহমান বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী, আগ্রহী ও গুনগত মানের শিক্ষার্থী তৈরি করতে প্রতিবছরই এই পুরস্কার প্রদান করা হচ্ছে। তিনি বলেন, আগামীতে মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে এ পুরুষ্কার অব্যাহত রাখা হবে। এদিন ক্রীড়া অনুষ্ঠানে মোট ৪১ টি ইভেন্টে অংশ নেয়া ৩ শত শিক্ষার্থীর মধ্যে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেছে তাদের পুরস্কার বিতরণ করা হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।





