ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ২

Sadek Ali
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ন, ২১ মে ২০২৬ | আপডেট: ২:২৫ পূর্বাহ্ন, ২৩ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শেরপুরে ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

বুধবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ৮০ শতাংশ রোগীর ভরসা শরীয়তপুর সদর হাসপাতাল

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. উৎপল হাসান।

হাসপাতাল ও স্থানীয়দের বরাতে জানা যায়, সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় বুধবার সন্ধ্যায় অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর গুরুতর আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন: সাভারে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত দেশ টিভির রিপোর্টার ও ক্যামেরাম্যান, আটক ৪

সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছে।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এছাড়া আরও দুইজন শেরপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় নিহত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি।

অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল)নাসরিন আক্তার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. উৎপল হাসান জানান, হাসপাতালে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে।