নরসিংদীতে পুলিশের জালে একাধিক শীর্ষ সন্ত্রাসী ও সহযোগী আটক

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৮:০৭ পূর্বাহ্ন, ২৬ জুলাই ২০২৬ | আপডেট: ৯:১৪ পূর্বাহ্ন, ২৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের সাঁড়াশি অভিযানে এবার শহরের বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত একাধিক শীর্ষ সন্ত্রাসী ও তাদের সহযোগীদের আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। 

রবিবার (২৬ জুলাই) সকালে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল-মামুন বিষয়টি নিশ্চিত করেন। 

আরও পড়ুন: ফেনী সীমান্তে ৭ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

এসময় আবু লাল গ্রুপের জুয়েল, বিলাই সনেট গ্রুপের সদস্য তাজুল সহ বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের ১৮ জনকে আটক করা হয় এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, মাদক, চাঁদাবাজি, ধর্ষণ, অপহরণসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

আটকৃতরা হচ্ছেন, আবু লাল গ্রুপের জুয়েল (৩২), হোসনা (২৫), কাউসার(২৮), শাহরিয়ার আলম ওরফে সম্রাট (১৯)। বিলাই সনেট গ্রুপের মারুফ রহমান (২৫), সাগর (২১)। আল আমিন গ্রুপের প্রধান আল আমিন (৪৫), ছগির(২৩), সিফাত (২২),  আদন (২১), জুনাইদ (২০),  মাহিদ (১৯), ইয়াদুল (২১), আকাশ (২১), সজিব (৩৫), আল আমিন (ছোট) (৩৯), ডালিম  (২১) ও সাদেক (২৩)।

আরও পড়ুন: জনগণের ভোটে নির্বাচিত সরকার গ্রামের মানুষের উন্নয়নে কাজ করছে: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল-মামুন জানান, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত এবং বসবাস যোগ্য নিরাপদ শহর গড়তে এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নিয়মিত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক দল শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশের তালিকাভুক্ত ১৮ জন সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হন। তিনি আরও জানান, আসামী আল আমিন এর বিরুদ্ধে মাদক মামলা সহ মোট ১৫টি, আসামী ছগির এর বিরুদ্ধে ধর্ষন ও অপহরণ সহ ২টি, আসামী ইয়াদুল এর বিরুদ্ধে ১টি, আসামী জুয়েলের বিরুদ্ধে ২টি, আসামী কাউসারের বিরুদ্ধে ১৩ টি এবং আসামী মারুফের বিরুদ্ধে ২ টি মামলা রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে বিদ্যমান মামলার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।