হরিরামপুর থানার উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Shahrier Islam Pallab
মোহাম্মদ আলী, হরিরামপুর( মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:২৫ পূর্বাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জে হরিরামপুর থানার উদ্যোগে শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  (৮ অক্টোবর) বেলা ১২ টায় থানা প্রাঙ্গণে হরিরামপুর থানার এসআই এমদাদুল হক এর সঞ্চালনায়  এ সভা অনুষ্ঠিত হয়।  উক্ত সভায় সভাপতিত্ব করেন হরিরামপুর থানার অফিসার ইনচার্জ জে.ও.এম তৌফিক আজম। 

এ সময় উপস্থিত ছিলেন হরিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার বাকী বিল্লাহ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিল্টু দত্ত, সাবেক সাধারণ সম্পাদক বাবু নেপাল হালদার এবং উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি লিটন হালদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রংপুরে একই পরিবারের চার খুন: ডিএনএ পরীক্ষায় সিদ্ধার্থ-মুগ্ধের নমুনা শনাক্ত

উপস্থিত বক্তরা আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন: উলিপুরে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান