কুলাউড়ায় মুহিবুর রহমান মজুমদারের ইন্তেকাল
ছবিঃ সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত হেলথ ইন্সপেক্টর মো. মুহিবুর রহমান মজুমদার আর নেই। শুক্রবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
তিনি নাট্যনির্মাতা এস আর মজুমদার নাহিদের পিতা। মৃত্যুকালে তিনি দুই ছেলে, অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আরও পড়ুন: সাভার-আশুলিয়ায় কাজে ফিরছেন শ্রমিকরা
শনিবার বাদ জোহর জানাজা শেষে কুলাউড়ার বিছরাকান্দি কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন: রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা, ট্রান্সফরমারে আগুন





