কুলাউড়ায় জামায়াতের নতুন কমিটি গঠন

Shahrier Islam Pallab
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:২১ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও ১৩ সদস্যবিশিষ্ট মজলিসে শূরা নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের কার্যালয়ে নবনির্বাচিত মজলিসে শূরার প্রথম অধিবেশনে নতুন সেশনের কমিটি ঘোষণা করা হয়।

উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে অধিবেশনে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী।

আরও পড়ুন: ১৫০ মুরগি দিয়ে শুরু করে এখন সাত হাজার মুরগির মালিক রাসেল

শূরা সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে ২০২৭-২০২৮ সেশনের জন্য উপজেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে বেলাল আহমেদ চৌধুরীকে মনোনীত করা হয়। সহকারী সেক্রেটারি করা হয়েছে মো. আলাউদ্দিন ও মো. জাকির সিদ্দিকী জামালকে।

নবনির্বাচিত ১৩ সদস্যের মজলিসে শূরার অন্য সদস্যরা হলেন মোহাম্মদ আলাউদ্দিন, জাকির সিদ্দিকী জামাল, মো. শফিক মিয়া, মাওলানা তরিকুল ইসলাম খান, আব্দুল করিম, মো. মতিউর রহমান, সৈয়দ ইকবাল সালাম, মারুফ আহমেদ নাজিম, সাব্বির মোহাম্মদ রুনু, হাফেজ আব্দুল আজিজ, মো. হাসান আলী ও মাওলানা আতিকুর রহমান। এ ছাড়া বেলাল আহমেদ চৌধুরীও শূরা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, ভর্তি ২১