বিগত সরকারের আমলে এলাকার উন্নয়ন হয়নি উঠান বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেন
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার ধামরাই উপজেলার ১০নং সোমভাগ ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) উঠান বৈঠকের ওফাজউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল হোসেন।
আরও বক্তব্য রাখেন সোমভাগ ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান, সোমভাগ ইউনিয়ন কৃষক দলের সভাপতি কামরুল হাসান খোকন, সাবেক সংরক্ষিত নারী মেম্বার জুলেখা ও সাবেক আরেক মহিলা মেম্বার জুলেখা বেগম সহ উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, ভর্তি ২১
প্রধান অতিথির বক্তব্যে ১০ নং সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেন বলেন বিগত সরকারের আমলে সোমভাগ ইউনিয়নের জন্য কোন ধরনের কাজ করেনি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত হতে পারি তাহলে অবশ্যই সোমভাগ ইউনিয়নের জন্য সর্বোচ্চ কাজ করব বলে জানান তিনি।





