আকাশছোঁয়া দামে রাওয়ালপিন্ডিতে রিশাদ

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:১৮ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেলেন বাংলাদেশি তারকা স্পিনার রিশাদ হোসেন। ৩ কোটি পাকিস্তানি রুপিতে তাকে দলে নিয়েছে রাওয়ালপিন্ডি। গত মৌসুমে লাহোরের হয়ে খেলেছিলেন রিশাদ। ১৩ উইকেট শিকার করে লাহোরের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল এই স্পিনারের। ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমুল্যে নিলামে ছিলেন রিশাদ। করাচির সঙ্গে তীব্র লড়াইয়ের পর ৩ কোটি পাকিস্তানি রুপিতে তাকে দলে ভেড়ায় রাওয়ালপিন্ডি।

গেল বছরটা দারুণ কেটেছে রিশাদের। বাংলাদেশের হয়ে পারফর্ম করেছেন, লাহোরের হয়ে পিএসএল জিতেছেন। এরপর বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলেছেন প্লে অফে। এবার পিএসএলে তিনি খেলবেন রাওয়ালপিন্ডির হয়ে। 

আরও পড়ুন: ক্রিকেট রাজনীতিতে গুগলি, সিদ্ধান্ত পাল্টালো পাকিস্তান

তাকে নিয়ে তার সাবেক দল লাহোর অবশ্য আগ্রহ দেখায়নি। করাচি কিংসের সঙ্গে লড়াইটা হয় নবাগত রাওয়ালপিন্ডির। শেষমেশ এই যুদ্ধে জেতে রাওয়ালপিন্ডিই। এবারের পিএসএল নিলামে আছে ৫০ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম। তিনটি ক্যাটাগরিতে আছেন ক্রিকেটাররা। ২ কোটি ২ লাখ রুপির ক্যাটাগরিতে আছেন জাকির হাসান, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। 

১ কোটি ১০ লাখ রুপির তালিকায় আছেন রিশাদ হোসেন, হাসান মাহমুদ, জিশান আলম, লিটন দাস, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়, নাহিদ রানা, তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, রিপন মন্ডল, শেখ মেহেদী হাসান, শামীম পাটোয়ারী, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী।

আরও পড়ুন: ক্ষতিপূরণসহ বাংলাদেশকে ৩টি সুবিধা দিতে চলেছে আইসিসি

৬০ লাখ রুপি ভিত্তি মূল্যের তালিকায় আছেন আবদুল গাফ্ফার সাকলাইন, আবু হায়দার রনি, আফিফ হোসেন, আহরার আমিন, আকবর আলী, আলিস আল ইসলাম, আরিফুল ইসলাম (লেগস্পিন), আরিফুল ইসলাম (অফস্পিন), জাকের আলী, খালেদ আহমেদ, মাহিদুল ইসলাম অংকন, নাসির হোসেন, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম শেখ, সাইফউদ্দিন, মুকিদুল ইসলাম, নাসুম আহমেদ, নাঈম হাসান, রকিবুল হাসান, রনি তালুকদার, সাইফ হাসান, শহিদুল ইসলাম, সৌম্য সরকার, তানজিম হাসান সাকিব।