দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ন, ১০ জানুয়ারী ২০২৪ | আপডেট: ১২:৪৭ অপরাহ্ন, ১০ জানুয়ারী ২০২৪
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশায় ঢাকা পড়ছে দেশের বিভিন্ন এলাকা। বাড়ছে শীত। কমছে তাপমাত্রা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয়। বুধবার সকালে নওগাঁর বদলগাছীতে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গতকাল রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।

বেলা ১১টায় আবহাওয়া অধিদপ্তর ওয়েবসাইট থেকে এই তথ্য জানা যায়।

আরও পড়ুন: শ্যামনগরে ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই

এদিকে ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে জেলায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা দিলেও বিকেল থেকে হিমেল হাওয়া ও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকায় এই তীব্র শীত অনুভূত হচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। কয়েক দিন ধরে সকাল ৮টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে রাস্তাঘাটগুলোতে হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা গেছে।

বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় কয়েকদিন ধরেই তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার