নাসিরনগরে ৮ প্রার্থীর লড়াইয়ে ৫ জনই হারালেন জামানত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) সংসদীয় আসনে দল ও জোট মিলিয়ে নির্বাচনী মাঠে অংশ নেওয়া মোট ৮ জন প্রার্থীর মধ্যে শেষ পর্যন্ত ৫ জনই হারিয়েছেন জামানত।
নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো প্রার্থী বৈধ ভোটের এক-অষ্টমাংশ অর্থাৎ ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পেলে তার জমা দেওয়া জামানত বাজেয়াপ্ত হয়।
আরও পড়ুন: পটুয়াখালীতে জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে হামলা, আহত বৃদ্ধা
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার উপস্থিতি ছিল ৫৪ দশমিক ৪৩ শতাংশ। প্রদত্ত মোট ভোটের মধ্যে ৩ হাজার ২২১টি বাতিল হওয়ায় বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৪৫ হাজার ৮০৮। সে অনুযায়ী জামানত রক্ষার জন্য প্রয়োজনীয় ভোটের সীমা ছিল ১৮ হাজার ২২৬।
এই নির্ধারিত সীমার নিচে ভোট পাওয়ায় যেসব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে, তারা হলেন—
আরও পড়ুন: নান্দাইলে হতদরিদ্র গৃহহীন ৩৬ পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই ‘স্বপ্নবাড়ি’
স্বতন্ত্র প্রার্থী ইকবাল চৌধুরী (প্রাপ্ত ভোট ১৭ হাজার ৬২৪), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হুসাইন আহমদ (প্রাপ্ত ভোট ৮৯৪), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. শাহ আলম (প্রাপ্ত ভোট ২৬৪), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. শরীফ মৃধা (প্রাপ্ত ভোট ১৩৮) এবং স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান (প্রাপ্ত ভোট ১০৬)।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।





