টিএফপিএ সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ন, ১০ মে ২০২৬ | আপডেট: ১:৩৯ অপরাহ্ন, ১০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী (প্রাক্তন টিএফপিএ) সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। তেজগাঁও থানা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হল রুমে শনিবার ( ৯মে) সকাল ১১টায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী (প্রাক্তন টিএফপিএ) সমিতির ২০২৩-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রাক্তন সভাপতি বিএম রবিউল ইসলাম এবং প্রাক্তন সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর রাহীর আহ্বানে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব‍্য রাখেন, মামুনুর রশীদ, নিয়াজ মোর্শেদ, জসিম উদ্দিন, সোহেল রানা, আল আমিন, জাহাঙ্গীর আলম, রবিউল ইসলাম, মঞ্জুর রাহী, মোঃ সাদেক আনোয়ারসহ আরো অনেকে।

আরও পড়ুন: তাড়াশে বিনা চাষে ভুট্টার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

সভায় উপস্থিত সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং সংগঠনের কার্যক্রম গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে ২০২৬-২০২৯ মেয়াদের জন্য সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়। পরিষদের সভাপতি হলেন, শামিম আরা বেগম, সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন।