সেঞ্চুরির পথে মুশফিক, টাইগারদের লিড ৩৪২

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ন, ১৮ মে ২০২৬ | আপডেট: ৪:০৮ অপরাহ্ন, ১৮ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেট টেস্টের প্রথম ইনিংসে অবিশ্বাস্য সেঞ্চুরি হাঁকিয়েছিলেন লিটন কুমার দাস। দ্বিতীয় ইনিংসেও ব্যাট করছিলেন দারুণ। তবে তিন অংকের সম্ভাবনা জাগিয়েও থেমেছেন ৬৯ রানে। হাসান আলীর করা ৬২ তম ওভারের চতুর্থ বলে সৌদ শাকিলের হাতে ধরা পড়ে থামে তার ৯২ বলে ৫ বাউন্ডারিতে সাজানো ইনিংস। সোমবার (১৮ মে) দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই খুররম শাহজাদকে চোখ জুড়ানো বাউন্ডারি হাঁকিয়ে ৬৭ বলে ফিফটি পূরণ করেন লিটন। প্রথম ইনিংসে ৫২ রানে জীবন পেয়েছিলেন, সোমবার পেলেন ৫৫ রানে। তবে সুযোগটা কাজে লাগাতে পারেননি। অন্যদিকে মুশফিক ১০৩ বলে ক্যারিয়ারের ৩০তম ফিফটি তুলে নিয়েছেন। বর্তমানে তাকে সঙ্গ দিচ্ছেন অভিজ্ঞ তাইজুল। মুশফিকের সংগ্রহ ৮৪রান । সেঞ্চুরি থেকে মাত্র ১৬ রান দুরে রয়েছেন তিনি। 

২৬.৪ ওভারে ৩ উইকেটে ১১০ রানে রবিবার (১৭ মে) দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। তৃতীয় দিন সকালে আর ৫ রান যোগ করেই খুররম শেহজাদের বলে এলবিডাব্লিউ হয়ে যান ৪৬ বলে ১৫ রান করা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৭৭ ওভারে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ২৯৬ রান। লিড হয়েছে ৩৪২ রানের।

আরও পড়ুন: তাসকিনের জোড়া আঘাতে চাপে পাকিস্তান