বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
নরসিংদীর রায়পুরায় বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা।
রবিবার (৮ ফেব্রুয়ারী) রাত ৯ টার দিকে উপজেলার দূর্গম চরাঞ্চল চরমধুয়া ইউনিয়নের গাজিপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: কাজে বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে: বন্দর চেয়ারম্যান
নিহত রফিকুল ইসলাম সরকার (৫০) চরমধুয়া ইউনিয়নের গাজিপুরা গ্রামের মঙ্গল মিয়ার ছেলে এবং স্থানীয় ইউপি সদস্য মমতাজ বেগম লাভলীর স্বামী।
রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন: বহিস্কার থেকে হবে নবীনগরে আবিষ্কার হবে: কাজী নাজমুল হোসেন তাপস
নিহতের স্বজন সূত্রে জানা যায়, রবিবার রাত ৯টার দিকে রফিকুল স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। গাজিপুরা গ্রামে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল অস্ত্রধারী তাকে লক্ষ্য করে পেছন থেকে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। গুলি তার পিঠে লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তার ডাক-চিৎকার ও গুলির শব্দে আশেপাশে লোকজন ছুটে এলে অস্ত্রধারীরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
পরিবারের আরেক সদস্য জানান, জমিজমা ও মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে নিহত রফিকুলের সাথে প্রতিবেশীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এসব বিরোধ কে কেন্দ্র করে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। আর এসব কারণেই রফিকুলকে হত্যা করা হতে পারে বলে দাবী করেন তিনি।
এবিষয়ে রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, পারিবারিক বিরোধ ও মেয়ে সংক্রান্তকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





