ঈদের আগে আবারও বাড়ল স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে নতুন করে প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সোমবার (২৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করা হয়। বাজুস জানিয়েছে, সংশোধিত দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এর আগে গত শনিবার একই পরিমাণ দাম কমানো হয়েছিল।
আরও পড়ুন: ঈদের আগে সোনার দামে স্বস্তি
নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকায়।
অন্যদিকে, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হবে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায়।
আরও পড়ুন: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল
বাজুসের ভাষ্য অনুযায়ী, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ দফা দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ৩২ বার।





